নিউইয়র্কে এনসিপির জাতীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন

লেখক: মোঃ ঈমাম হোসেন
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ জাতীয় নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন করেছেন দলটির উপজেলার নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা এনসিপির ‍যুগ্ন সমন্বয়কারী মাসুদ আলম, বিল্লাল হোসেন, তানভীর আলম সুমন, জুনায়েদ বোগদাদী। বক্তারা নিউইয়র্কে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এছাড়াও আওয়ামীলীগের সহযোগী হিসেবে জাতীয়পার্টির রাজনীতি নিষিদ্ধ করাসহ বিভিন্ন জুলাই হত্যাকান্ডের বিচারকে আরো তরান্বিত করার আহবান জানান। এসময় উপজেলা এনসিপি কমিটির সদস্য, উপজেলা যুব শক্তির সদস্যসহ নেতাকর্মীরা।

  • ব্রাহ্মণপাড়া