টানা অষ্টম বারের মতো শতভাগ পাশের ধারাবাহিকতা ধরে রেখেছে আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

টানা ৮ম বারের মতো শতভাগ পাশের ধারাবাহিকতা ধরে রেখেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার একমাত্র মহিলা কলেজ আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজ। গত রবিবার সকালে এইচএসসি পরীক্ষার ফলাফলে এই তথ্য জানা যায়। এতে খুশি অভিভাবকরা। জানা যায়, এই বছর আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে পরীক্ষার্থী ছিল ৮৬ জন। শতভাগ পাশ করেছে কলেজটি। পাশাপাশি ৩টি A+ পেয়েছে। পাশের হারে উপজেলায় দ্বিতীয় কলেজটি। এছাড়া টানা অষ্টম বারের মতো শতভাগ পাশের ধারাবাহিকতা ধরে রেখেছে কলেজটি। কলেজের এই অভাবনীয় সাফল্যে খুশি অভিভাবকরা। এব্যাপারে কলেজের অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন বলেন, কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী এর সার্বিক দিক-নির্দেশনায় ও শিক্ষক অভিভাবকদের আন্তরিকতায় এই অভাবনীয় সাফল্যে অর্জিত হয়েছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে। এই সাফল্যে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।

  • ব্রাহ্মণপাড়া