জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‍্যালী ও আলোচনা সভা

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্য্যালয়ের বাস্তবায়নে একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক। উপজেলা প্রকৌশলী মুহম্মদ আব্দুর রহিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, লিপু রায়, মাওলানা মোবারক হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া