চৌদ্দগ্রামে আর্থিক স্বাক্ষরতা শীর্ষক আলোচনা সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক স্বাক্ষরতা নির্দেশনা সার্কুলার অনুযায়ী ‘আর্থিক স্বাক্ষরতাই নিরাপদ ভবিষ্যত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মিয়াবাজার ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক মিয়াবাজার শাখার ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন সরোওয়ার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক ইলিয়াস রাসেল, আজিজুল হক, মোঃ জামাল উদ্দিন, মোঃ শরফি উদ্দিন, আরিফুর রহমান ভুঁইয়া, আলী হোসেন, শাহিনা পারভিন, রুনা আক্তার, ব্যাংক কর্মকর্তা শরাফত করিম, জোবায়ের আহমেদ, সুমাইয়া খাতুন, উত্তম দাস প্রমুখ।

  • চৌদ্দগ্রাম