বুড়িচং উপজেলার খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় গত ৮অক্টোবর রোববার নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও মাদরাসার গর্ভনিং বডির সভাপতি ডক্টর মোঃ সোলায়মান। নবীন শিক্ষার্থীদের সবক প্রদান করেন অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান। সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গর্ভনিং বডির সহ-সভাপতি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, উপাধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম,সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, মোঃ মোসলেহ উদ্দিন, শিক্ষক মোঃ নূরে আলম, মোঃ সোলাইমান, মোঃ জয়নাল আবেদীন, মোঃ গোলাম মোস্তফা, মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ নাজমুল হাসান, মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কাশেম, মোঃ সাত্তার,মোসাঃ মরিয়ম আক্তার, হালিমা নূর, অফিস সহকারী মোঃ আজিজুর রহমানসহ মাদ্রাসার কমিটির সকল সদস্য,শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।