কেন্দ্রীয় ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বুড়িচংয়ে পাখি-ইকবাল পরিষদের র‌্যালী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গত ৮মার্চ শুক্রবার বিকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বপন আহমেদ পাখি ও সদস্য সচিব ইকবাল হোসেন ভুঁইয়ার নেতৃত্বে সহ¯্রাধিক নেতাকর্মী নিয়ে কুমিল্লা মীরপুর সড়কের বুড়িচং বাজারে আনন্দ র‌্যালী করেছে। এসময় তারা অভিযোগ করে বক্তব্যে বলেন, বুড়িচং উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নে গঠনতন্ত্র বহির্ভূত উপজেলা বিএনপির সভাপতি হাজী মিজানুর রহমান ছাত্র দলের কমিটি দিয়ে বির্তক ও সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। যার ফলে দলে মারাত্মক মতানৈক্যর সংকট সৃষ্টি হয়েছে। কারণ উপজেলা বিএনপির সভাপতি উপজেলার ছাত্রদলের কমিটি অনুমোদন দিতে পারে না। ফেসবুকে যে কমিটি দেখিছে তা দলের গঠনতন্ত্রের বাইরে একটি ভূয়া কমিটি। আমরা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীম উদ্দিনের নির্দেশনায় কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক কে শুভেচ্ছা জানিয়ে আজকে কর্মসূচি পালন করেছি। হাজী জসীম উদ্দিন ভাইয়ের নেতৃত্বে বুড়িচং উপজেলা ছাত্রদল ঐক্যবদ্ধ ছিল এবং থাকবে। তিনিই আমাদের একমাত্র অভিভাবক। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দ্রব্য মূল্যের উর্ধ্বগতিসহ দেশের নানান সমস্যা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, মামুনুর রশিদ, ফয়সাল আহামেদ, তানজিবুর রহমান শুভ, সাখাওয়াত হোসেন, হৃদয় হাসান, শওকত চৌধুরী, এড.আব্দুল্লাহ আল মামুন, সাদ্দাম হোসেন, কাশিদুল হক ভূঁইয়া, আল আমিন, আরিফ হোসেন রবিন, জুবায়ের, নাজমুল হাসান শরিফ, রবিউল ইসলাম, জুয়েল রানা, সামান, তারেক রায়হান শুভসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • বুড়িচং