সোমবার সকালে কুমিল্লা -৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনের দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান। প্রার্থীরা হলেন- (নৌকা) প্রতীক নিয়ে এ আসনের বর্তমান সাংসদ কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট আবুল হাসেম খান, (ফুলকপি) প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, (ঈগল) প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, (কাঁচি) প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী, (কেটলি) প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সদ্য পদত্যাগী ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, (ট্রাক) প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, (উদীয়মান সূর্য) প্রতীক বরাদ্দ পেয়েছেন গণফোরাম মনোনীত প্রার্থী আলীমূল এহসান, (একতারা) প্রতীক বরাদ্দ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির নির্বাহী মহাসচিব বাকী বিল্লাহ আল আযহারী এবং (লাঙ্গল) প্রতীকে জাতীয় পার্টি মনোনীত ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম।