কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হলেন ব্রাহ্মণপাড়ার দ্বীন ইসলাম মৈশান

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৩ নভেম্বর কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের সন্তান মো. দ্বীন ইসলাম মৈশানকে জেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। দ্বীন ইসলাম মৈশান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাবেক সহ-প্রচার সম্পাদক ছিলেন। দায়িত্ব পাওয়ার পর তিনি জেলা কমিটির বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কৃষক দলের আহ্বায়ক মোস্তফা জামান এবং সাধারণ সম্পাদক হাজী মামুন হুদার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, কুমিল্লা জেলা ও ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষক দলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সার্বক্ষণিক কাজ করে যাব। দ্বীন ইসলাম আরও জানান, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রচারণায় কৃষক দলকে ওয়ার্ডভিত্তিক বিভিন্ন গ্রæপে ভাগ করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। দুলালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রতিশ্রæতি দেন তিনি। ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান খানের নেতৃত্বে ইতোমধ্যে উপজেলার আট ইউনিয়নে ইউনিয়ন কমিটি এবং ৭২টি ওয়ার্ড কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। বিভিন্ন ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের কর্মসূচিতে কৃষক দলের সক্রিয় উপস্থিতির কথাও উল্লেখ করেন দ্বীন ইসলাম। তিনি আশা প্রকাশ করে বলেন, কৃষক দল একটি শক্তিশালী ভোটব্যাংক হিসেবে কৃষকশ্রমিক ও সাধারণ জনগণের মধ্যে ঐক্য গড়ে তুলছে। কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত সংগঠনকে মূল্যায়ন করা হচ্ছে। বিএনপি যে নির্দেশনা দেবে, সেই অনুযায়ী সব পর্যায়ে কাজ করা হবে। দ্বীন ইসলাম মৈশান বিশ্বাস করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী কৃষক দল কৃষকের মর্যাদা ও কৃষি উৎপাদন বৃদ্ধি-এই দুই নীতিকে সামনে রেখে কাজ করে যাবে। তিনি কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের নেতৃত্বে সংগঠনের অগ্রযাত্রা আরও সুসংহত হবে বলে মন্তব্য করেন।

  • ব্রাহ্মণপাড়া