কুমিল্লায় সিএনজি চালককে হত্যায় দুই যুবকের মৃত্যুদন্ড

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা চৌদ্দগ্রামে রাসেল (১৮) নামে এক সিএনজি অটোরিকশা চালককে হত্যার দায়ে দুই যুবককে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। রোববার (২১ এপ্রিল) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মৃত্যুদন্ড-প্রাপ্তরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাংগড্ডার পাচন্দি গ্রামের আনা মিয়ার ছেলে মোঃ অলি উল্লাহ অলি (৩০) ও চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর গ্রামের সোলায়মান মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (২৬)। নিহত সিএনজি অটোরিকশা চালক রাসেল চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুর রহমান বাহার বিষয়টি নিশ্চিত করেন। মামলার বিবরনে জানা যায়, দন্ডপ্রাপ্ত আসামী গিয়াস উদ্দিনের প্রেমিকার কাছে সিএনজি চালক রাসেল অভিযোগ করে গিয়াস একজন মাদকসেবী । এ ঘটনার প্রতিশোধ নিতে রাসেলকে হত্যার পরিকল্পনা করে গিয়াস উদ্দিন।২০১৭ সালের ১৮ জুন গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলের সিএনজিটি ভাড়া করে। দিনভর বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি শেষে তারা কুমিল্লা এয়ারপোর্টের পাশে একটি ঝোপের মধ্যে মাদক সেবন করে। মাদক সেবনের পর রাসেল অচেতন হয়ে গেলে গিয়াস উদ্দিন ও অলি মিলে রাসেলকে শাসরোধ করে হত্যা করে। এর আগে বিকাশের মাধ্যমে মুক্তিপনের নামে রাসেল এর পরিবার থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় রাসেলের শ^শুর জয়নাল আবেদীন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

  • কুমিল্লা