কুমিল্লায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ঢুলিপাড়া এলাকার একটি গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত না হলেও বাসের ভেতরে বেশ কিছু সিট পুড়ে গিয়ে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। বাসটিকে মেরামতের জন্য সপ্তাহখানেক আগে এখানে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢুলিপাড়া এলাকার মান্নান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে ওয়ার্কশপের কর্মীরা মালিক জালাল উদ্দিনকে কল দিলে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে ইপিজেড স্টেশন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। একজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় আমি একটু দূরে দাঁড়িয়ে ছিলাম। তখন দেখি তিনটি মোটরসাইকেলে করে তিনজন এসে গাড়ির গøাস ভেঙ্গে ভেতরে বোতল ছুড়ে মারে। এরপর তারা দ্রæত এখান থেকে চলে যায়। বোতলের ভেতর কি ছিল আমি তা বলতে পারছি না। স্থানীয়দের বরাত দিয়ে কুমিল্লার সদর সদর দক্ষিণ থানার ওসি আলমগীর ভূঁইয়া জানান, তিনটি মোটরসাইকেলে করে তিন আরোহী এসে বাসটির গøাস ভেঙ্গে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় বলে জানতে পেরেছি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার দুপুর পযর্ন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে ওসি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বাস মালিকের সাথে কথা হয়েছে। বিকেলে তিনি মামলা করতে থানায় আসবেন। মামলার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।