কুমিল্লায় ডিএনসির টাস্কফোর্স অভিযানে মাদকসহ একজন গ্রেফতার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্বাবধানে, চান্দিনা উপজেলা নির্বাহি অফিসার নাজিয়া হোসেন এর নেতৃত্বে সেনাবাহিনী চান্দিনা ক্যাম্পের সেনা সদস্যদের সহায়তায়, ডিএনসি কুমিল্লার সদস্যরা গত ২৭ জানুয়ারি সকালে কুমিল্লার চান্দিনা পৌরসভা এলাকায় মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এসময় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে সোহেল রানা (৩৫)-এর বসত ঘরে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা জব্দ করে। তৎক্ষনিক ভাবে আসামি সোহেল রানা কে গ্রেফতার করা হয়। অত:পর আসামী সোহেল রানার দেয়া তথ্য মতে একই গ্রামের জিন্নত আলী বাড়ীর ইব্রাহীম খলিল (৩৬)-এর বসতঘর ঘেরাও করে তল্লাশি করে ২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। টাস্কফোর্স টিমের উপস্থিতি টের পেয়ে আসামী পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেন।

  • কুমিল্লা