কুমিল্লার পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) এর বদলী জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।
গত রবিবার (৩০জুন) দুপুরে কুমিল্লা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) , জেলা প্রশাসক কুমিল্লা খন্দকার মু মুশফিকুর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডা. নিজামুল করিম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেসা, উপ- পরিচালক স্থানীয় সরকার এস. এম গোলাম কিবরিয়া,সাবেক আইজিপি মালেক খসরু, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেসা, জেলা পরিষদ কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন প্রধান সহকারী মো: আনিস উদ্দিন ভূইয়া, সহকারী প্রকৌশলী মাসুদ আলম চৌধুরী, জেলা পরিষদের সকল সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য ( লাকসাম মনোহর) এডভোকেট তানজিনা আক্তার, তিতাস উপজেলার প্যানেল চেয়ারম্যান ও সদস্য দেলোয়ার হোসেন পলাশ, জেলা পরিষদের সদস্য এডভোকেট ফাহমিদা জেবিন।
নিজাম উদ্দিন রাব্বির সমন্বয়ে রুবেল কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপারকে জেলা পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়, এসময় কুমিল্লা জেলার ১৭টি উপজেলার ওসিগন উপস্থিত ছিলেন।
পরিশেষে অনুষ্ঠানটিতে মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় জেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • কুমিল্লা