কুমিল্লায় এবি পার্টি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শনিবার বিকালে ক্যাপসিকাম পার্টি সেন্টারে এবি পার্টি’র কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মু. সামদানির সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা—১ আসন থেকে এবি পার্টির মনোনিত প্রার্থী মোঃ সফিউল বাসার, কুমিল্লা—৩ আসন থেকে মনোনীত প্রার্থী ড. ইঞ্জিনিয়ার এম শাহেদুল ইসলাম, কুমিল্লা—৫ আসন থেকে মনোনীত কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ব্যারিষ্টার যোবায়ের আহাম্মদ ভূইয়া এবং কুমিল্লা—৬ আসন থেকে মনোনীত মিয়া মোঃ তৌউফিকসহ এবি পার্টির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় নেতৃবৃন্দরা সাংবাদিকদের নিকট এবি পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।