ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোঃ রফিকুল ইসলাম নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডস্থ হোটেল নূরজাহান সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান তিনি।
নিহত রফিকুল ইসলাম কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের কাপাশতলা দক্ষিণ পাড়ার মৃত আইউব আলীর পুত্র বলে জানা গেছে।