কুমিল্লায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় র‌্যালি ও আলোচনা সভা করেছে কুমিল্লা জেলা প্রশাসন। গত রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম। অতিরিক্ত জেলা প্রশাসক পুঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, এডোভোকেট গোলাম ফারুক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ এম আসাদুজ্জামান, সমাজসেবক আলমগীর খাঁন, সাংবাদিক আবুল হাসনাত বাবুল সহ অনন্যারা। এই সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কুমিল্লা