ইসলামী ব্যাংক বুড়িচং শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বুড়িচং শাখার উদ্যোগে গত ১০জুন শনিবার সকাল ১১টায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর বুড়িচং শাখা প্রধান ও ফার্স্ট এসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজমুল হোসেন এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসাইন মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন কনসালটেন্ট ডাঃ মোঃ মহি উদ্দিন, ডাঃ মোঃ আসাদুজ্জামান, ডাঃ সানজিদা আক্তার, জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার ও আরডিএস জোন অফিসার মোঃ তোফাইল আহমদ, বুড়িচং শাখার প্রিন্সিপাল অফিসার জনাব মোঃ আবুল খায়ের। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা ফারুক মোঃ কায়সার।

  • বুড়িচং