আমরা বাঙ্গালীরা ধর্ম বর্ণ নির্বিশেষে এ দূর্গা পুজা উদযাপন করি -কুমিল্লা জেলা প্রশাসক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

মহা অষ্টমী শারদীয় দুর্গা পুজা উৎস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন মুঃ মুশফিকুর রহমান বলেন, আমাদের সকল কর্মকর্তা নিয়ে এই প্রথম একত্রিত হয়েছি। আজকের এই পুজা মন্ডপে-যা পূর্বে কখনো হতে পারিনি। তিনি বলেন পুজা উদযাপনের জন্য সারা বছর আমরা এই দিনটির জন্য অপেক্ষা করি। কখন আমাদের মাঝে এ উৎসব আসবে। আমরা বাঙ্গালীরা ধর্ম বর্ণ নির্বিশেষে এ দূর্গা পুজা উদযাপন করি। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মার্ণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসা¤প্রদায়িক চেতনায় দেশ গড়ে দিয়ে গেছেন সেই চেতনায় তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার এগিয়ে যাওয়ার মূল ভিত্তি হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সা¤প্রদায়িক মুক্ত একটি অসা¤প্রদায়িক সোনার বাংলাদেশ গড়া। তিনি আরও বলেন আমরা কে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কে মুসলমান এগুলো কোনো বিষয় না। মূল কথা হলো আমরা বাঙ্গালী। এ প্রত্যয়ে আমরা আগামী ভবিষ্যতে এগিয়ে যেতে চাই। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সবাইকে এক সাথে কাজ করা আহবান জানান। গত রবিবার ২২ অক্টোবর দিবাগত রাতে হিন্দু স¤প্রদায়ের শারদীয় দুর্গা পুজা উৎসব উপলক্ষে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিণ ধরা শ্রী শ্রী শারদীয় দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক মুঃ মুশফিকুর রহমান এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ কুমার বড়ুয়া,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মোঃ মোশারফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কবিরুল ইসলাম খান, জেলা ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভুঁইয়া রুমি, সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম,বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানাত খন্দকার, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম ও ময়নামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লালন হায়দার। শারদীয় দুর্গা মহা অষ্টমী উপলক্ষে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুকুমার ভট্টাচার্য এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মধুসূদন বিশ্বাস। আরও বক্তব্য রাখেন শ্রী শ্রী হরিণ ধরা পুজা মন্ডপের সভাপতি উত্তম দাস, সাধারণ সম্পাদক রতন দেব,সাংগঠনিক সম্পাদক নারায়ণ দেব, কোষাধ্যক্ষ সম্পাদক হিরা লাল দেবনাথ, যুগ্ম সম্পাদক সুদীপ দত্ত খোকন প্রমুখ। এসময় বিপুল সংখ্যক পুলিশ, আনসার ও আইন শৃঙ্খলা বাহীনী,আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, হিন্দু স¤প্রদায়ের কয়েকশত ভক্তবিন্দু উপস্থিত ছিলেন।

  • বুড়িচং