অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে বুড়িচং-ব্রাক্ষণপাড়ায় দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

প্রয়াত সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ ও বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক মো. ইউনুস স্মরণে গঠিত অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলার ১৭টি ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়। ঈদ সামগ্রীর প্রতিটি ব্যাগে পরিবারের মধ্যে ছিল- পোলার চাল, লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়া দুধ, লবন, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল ও মসল্লা।
বুধবার সকাল ৯টায় ঈদ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন কার্যক্রম শুরু হয় অধ্যাপক মোঃ ইউনুস এর পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের এমপি বাড়ি থেকে। অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল অধ্যাপক কামরুল হাসান নাসিমের সার্বিক তত্বাবধানে এই ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানের উদ্ভোধন করেন চেয়ারম্যান এডভোকেট আহম তাইফুর আলম। এসময়ে আরো উপস্হিত ছিলেন সংগঠনের বুড়িচং শাখার সহ-সভাপতি জসিম উদ্দিন মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এখানে পীরযাত্রাপুর, মোকাম, ভারেল্লা ও ময়নামতি ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। ঈদ সামগ্রী বিতরনের এই কর্মসুচীতে সহযোগীতা করেছেন
মিশিগান প্রবাসীবৃন্দ, মোহনা পরিবার (অধ্যাপক মোঃ ইউনুস এর সন্তানরা), নুরের আলো ফাউন্ডেশন, কর্নফুলী শীপ বিল্ডার্স লিঃ।
বুধবার সকাল সারে ৯ টায় দ্বিতীয় ঈদ খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু হয় বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ গেইটস্হ অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের কেন্দ্রীয় অফিস থেকে। এখানে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের বুড়িচং শাখা কমিটির তত্বাবধানে বুড়িচং সদর, ষোলনল, বাকশীমুল ও রাজাপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। বুড়িচং শাখা কমিটির সভাপতি আব্দুর রহীমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন এর সন্বালনায় এই ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানের উদ্ভোধন করেন চেয়ারম্যান এডভোকেট আহম তাইফুর আলম। এসময়ে আরো উপস্হিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল অধ্যাপক কামরুল হাসান নাসিম, জয়েন্ট সেক্রেটারী এডভোকেট এরশাদুল হক এরশাদ, কুমিল্লা মহানগর শাখার সাধারন সম্পাদক মোঃ মোবারক হোসেন, বুড়িচং শাখার সহ-সভাপতি আব্দুল হালিম, বুড়িচং শাখার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল বাছির, যুগ্ম সম্পাদক মোঃ ফরহাদ, যুগ্ম সম্পাদক আবুল কাউসার, বুড়িচং শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক ইকবাল হোসেন প্রমুখ। ওইদিন সকাল সারে ১০টায় তৃতীয় ঈদ খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম শুরু হয় ব্রাক্ষণপাড়া উপজেলার ধানদৌল্
ডায়াবেটিক হাসপাতাল মাঠে। ফাউন্ডেশনের ব্রাক্ষনপাড়া শাখার সভাপতি ডাঃ আতাউর রহমান জসীমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু’র সঞ্চালনায় এই ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠান উদ্ভোধন করেন চেয়ারম্যান এডভোকেট আহম তাইফুর আলম। এসময়ে আরো উপস্হিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল অধ্যাপক কামরুল হাসান নাসিম, জয়েন্ট সেক্রেটারী এডভোকেট এরশাদুল হক এরশাদ, কুমিল্লা মহানগর শাখার সাধারন সম্পাদক মোঃ মোবারক হোসেন, ইউপি সদস্য জাকির হোসেন, ইউপি সচিব দুলালপুর মোঃ তাজুল ইসলাম, ইউপি সচিব শশীদল মোঃ জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের ম্যানেজার রফিকুল ইসলাম খোরশেদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এখানে অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের ব্রাক্ষনপাড়া শাখা কমিটির তত্তাবধানে ব্রাক্ষনপাড়া সদর, শশীদল, সিদলাই, মালাপাড়া, সাহেবাবাদ, চান্দলা, মাধবপুর ও দুলালপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। উল্লেখ্য কুমিল্লা-৫ বুড়িচং -ব্রাহ্মনপাড়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর বর্নাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন এবং আদর্শ ও নীতি নৈতিকতা বর্তমান ও আগামী প্রজন্মের মাঝে স্মরনীয় ও বরনীয় করে রাখতে অধ্যাপক মো. ইউনুস ফাউন্ডেশন একটি সম্পুর্ন অরাজনৈতিক, অলাভজনক ও সামাজিক সংগঠন। “মানুষের কল্যানে প্রতিশ্রুতিবদ্ধ” – এই শ্লোগান নিয়ে ২০২১ সালের ২৭ মার্চ সংগঠনটির পদযাত্রা শুরু হয়।

  • ব্রাহ্মণপাড়া