“এমপি’র জিরো টলারেন্স উপেক্ষা করে” ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের পাশেই চলছে কৃষি জমি ভরাটের মহা উৎসব, নিরব প্রশাসন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ minutes ago

Spread the love

বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি জমি রক্ষায় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন৷ তারই ধারাবাহিকতায় কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিন কৃষি জমি ভরাটের বিষয় এবং অবৈধ ড্রেজারের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন৷ সরকার এবং এমপি’র জিরো টলারেন্স ঘোষনা করার পরেও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর এলাকায় উপজেলা পরিষদের ২০০ গজ পশ্চিমে চলছে অবাধে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি ভরাটের মহা উৎসব৷ উপজেলা পরিষদের পাশেই চলছে অবৈধ ড্রেজার দিয়ে মাটি ভরাট৷ জিরো টলারেন্স ঘোষনা করার পরেও উপজেলা কমপ্লেক্সের পাশেই কৃষি জমি ভরাটের বিষয়টি নিয়ে সাধারন মানুষের মাঝে নানান প্রশ্নের জন্ম নিচ্ছে৷ সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা কমপ্লেক্সের পশ্চিম পাশে এসিলেন্ড অফিসের ২শ গজের ভিতরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি ভরাট করছে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের ভূইয়া বাড়ির তসলিম ভূইয়া নামে অবৈধ ড্রেজার ব্যবসায়ি৷ জানতে চাইলে তসলিম ভূইয়া জানান, বর্তমানে উপজেলার পাশে আমার সাইট চলে৷ সাহেবাবাদ উত্তর পাড়া দুলাল হাজীর ফিসারি থেকে মাটি আসে৷ মাটি ভরাটের বিষয়ে জায়গার মালিক উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার ভূমি অফিসে গিয়ে কথা বলে মাটি কাটার ব্যবস্থা করেছে৷ আমাকে বলেছে আপনি মাটি কাটেন কোন সমস্যা নাই৷ সবাইকে মেনেজ করা হয়েছে৷

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা সদর এলাকার বাসীন্দা জানান, অবৈধ হওয়া স্বত্বেও কিভাবে উপজেলার পাশে মেশিন চলে এটা আমাদের জানা নেই, তবে প্রশাসনের চোখের সামনে ড্রেজার দিয়ে কৃষি জমি ভরাটের বিষয়টি সন্দেহজনক৷ ৫৪ শতক জায়গা ভরাটের জন্য প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয়ে এ কাজ করছে৷ প্রশাসনের কিছু অসাধু লোকের কারনে সরকার বা এমপি’র ঘোষণা তারা তোয়াক্কা করেনা৷ তাদের থেকে কি আইন কোন অংশে দূর্বল৷ যদি না হয় এর সাথে জরিতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি৷

  • ব্রাহ্মণপাড়া