কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোসলেম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৫১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (২৬ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে মোসলেম উদ্দিন ফাউন্ডেশন থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১৭ ডিসেম্বর অত্র এলাকার ২৩ বিদ্যালয়ের ৭৯৪ জন শিক্ষার্থী মোসলেম উদ্দিন ফাউন্ডেশন বৃত্তি পরিক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। তাদের মধ্যে ১৫১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে মোসলেম উদ্দিন ফাউন্ডেশন। মোসলেম উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি শাহাদাৎ হোসেন হেলাল এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.শাহিদা সুলতানা, কানাডা প্রবাসী। শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আনোয়ার হোসেন এবং শশীদল শাপলা একাডেমির সাধারন সম্পাদক মোঃ আবদুল আওয়াল এর যৌর্থ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন সরণ, প্রভাষক মোহাম্মদ ওবায়দুল হক, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, শশীদল গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন। প্লে থেকে ১০ম শ্রেনী পযর্ন্ত অনুষ্ঠানে ১৫১ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করে মোসলেম উদ্দিন ফাউন্ডেশন। এবং বৃত্তি পরিক্ষায় অংশগ্রহনকারি ৭৯৪ জন শিক্ষার্থীদের মাঝে জ্যামেতি বক্স উপহার দেন মোসলেম উদ্দিন ফাউন্ডেশন। এসময় মোসলেম উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি শাহাদাৎ হোসেন হেলাল বলেন আমরা ২০১৩ সাল থেকে মোসলেম উদ্দিন ফাউন্ডেশন বৃত্তি প্রদান শুরু করেছি আগামীতে আমরা সমগ্র উপজেলা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।