সাহেবাবাদ কামিল (মাস্টার্স) মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ফাহিমা আক্তার

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাহেবাবাদ ইস.কামিল (মাস্টার্স) মাদ্রাসা থেকে ২০২৫ সনের দাখিল পরীক্ষায় ফাহিমা আক্তার জিপিএ-৫ প্রাপ্তিসহ ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করে। এ উপলক্ষে এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা গতকল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাও. মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ হযরত মাওলানা মোঃ জাহিদ উল্লাহ। মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ ইসমাইল হোসাইন সালেহীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হক, সহকারী অধ্যাপক মোঃ কবির হোসেন,সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসেন, হযরত মাওলানা আব্দুর রউফ সালেহী, সহকারী অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান,মোঃ মোশাররফ হোসেন, মাও. মোঃ গোলাম হাক্কানী, মাওলানা আতাউর রহমান, মো. আনোয়ার হোসাইন ভূঁইয়া, মো. ইকবাল হোসেন জমাদার প্রমুখ। পরে ট্যালেন্টপুলে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ফাহিমা আক্তারকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

  • ব্রাহ্মণপাড়া