বুড়িচং সদরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি দোকান নগদ টাকা সম্পূর্ণ পুড়ে ছাই

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

শুক্রবার সন্ধ্যা ৭ টায় কুমিল্লার বুড়িচং সদরের বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের পাশে নোয়াপাড়া এলাকায় একটি সিন সেটের মার্কেটের জাকির হোসেনের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্র পাত্র ঘটে। মূহুর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ আতাউর রহমান সরকার দুটি টিম ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান সরকার জানান বুড়িচং উপজেলা সদরের নোয়াপাড়া টানা ব্রীজের সংলগ্ন ফরিদ মিয়া টিন সেটের ভাই ভাই মার্কেটের জাকির হোসেনের গ্যাস সিলিন্ডারের দোকানে শুক্রবার সন্ধ্যা ৭ টায় বিদ্যুৎ শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্র পাত্র ঘটে। এসময় ওই মার্কেটে মোটর সাইকেল গ্যারেজ, অটোরিকশা গ্যারেজ, হোটেল, সহ ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনের শিখায় নগদ টাকা, মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানায়। এসময় ব্যবসায়ীদের কে কান্নাকাটি হা হুতাস করতে দেখা গেছে। সব হারিয়ে ব্যবসায়ীরা নিঃশ অপলক ভাবে চেয়ে রয়েছে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ধংসের দিকে।

  • বুড়িচং