সন্ত্রাস নৈরাজ্য ও হরতালের প্রতিবাদে বুড়িচংয়ে সাজ্জাদ হোসেন এর সমর্থকদের শান্তি মিছিল

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ৩ years ago

Spread the love

গত রবিবার ২৯ অক্টোবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের বুড়িচং উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এবং বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনের নির্দেশে তার সমর্থকরা একটি শান্তি মিছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেই থেকে বের করে বুড়িচং বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর মুর‌্যালে গিয়ে শেষ করে। শান্তি মিছিলে অংশগ্রহন করেন বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,ষোলনল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন,বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন জসিম, বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ শরীফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও যুবলীগ নেতা মোঃ আমিনুল ইসলাম রাসেল, আওয়ামীলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম ভুইয়া, তাঁতী লীগের উপজেলা সভাপতি মোঃ মজিবুর রহমান, মৎসজীবি লীগের উপজেলা সভাপতি মোহাম্মদ আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীবুন্নবী জামাল হোসেন মেম্বার, যুবলীগ নেতা মোঃ মনিরুজ্জামান তুহিন, যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ ইমন, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হাসান,যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা আরিফ খান,যুবলীগ নেতা রাফি, ফারুক, যুবলীগ নেতা রানা, ফরিদ উদ্দিন, ছাত্রলীগের নেতা ইঞ্জিনিয়ার সোহেল, বুড়িচং উপজেলা ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান হাসান, মোহাম্মদ আসিফ, মৎস্য জীবি লীগের প্রচার সম্পাদক আবদুস সালাম, রিপন ভুইয়অ, রাহাত হোসেন, শরিফুল ইসলাম, তোফায়েল, ইমরান হোসেন, রাকিব, প্রভাষক ইসরাফিল, রকিবুল হাসান রকি, নাঈম, মোঃ বাবুল মিয়া, অপু। শান্তি মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য নেতারা -বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য ও অবৈধ হরতালের প্রতিবাদ জানান।

  • কুমিল্লা