সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিচার্জ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয় ঢুকে পড়েছিলেন ফল বাতিলের দাবি করা এবারের এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা।

পরে তাদের লাঠিচার্জ করে বের করে দিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এরপর তারা যে যার মতো পালিয়ে যান।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন। শিক্ষার্থীরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখে।