সংসদে অচিরেই কুমিল্লা বিভাগ ঘোষনার দাবি এমপি জসিম উদ্দিনের

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

Spread the love

বৃহত্তর কুমিল্লা বাসীর বিভাগের দাবি আবারো মহান জাতীয় সংসদে উপস্থাপন করেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের এমপি জসিম উদ্দিন৷

সোমবার (২২ জুন) বিকালে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট এর উপর বক্তব্য রাখতে গিয়ে এমপি জসিম উদ্দিন বলেন, ৫টি জেলা নিয়ে কুমিল্লা অঞ্চল গঠিত হয়েছে৷ এ অঞ্চলের সকল মানুষের প্রানের দাবি কুমিল্লার নামে কুমিল্লাকে বিভাগ ঘোষনা৷

কুমিল্লা কে বিভাগ ঘোষনা করা হলে কুমিল্লা অঞ্চলের আর কোন চাহিদা থাকবেনা৷ এসময় এমপি জসিম উদ্দিন আরো বলেন, মাদক নিয়ে কোন প্রকার ছাড় বা আপস নাই৷ ইতি মধ্যে আমি এমপি হবার পর থেকে ৭৫ জন মাদক সেবী এবং ব্যবসায়িকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি৷ কিন্তু তারা আবার জামিনে এসে যায় সামান্য কিছু দিনের ভিতরে৷

এমপি জসিম উদ্দিন বলেন মাননীয় আইন মন্ত্রীর কাছে বিষয়টি দাবি জানাচ্ছি মাদক কারবারি ও সেবনকারিদের আইনের বিদান কিভাবে কঠিন করা যায় সেই পদক্ষেপ নিন৷

  • ব্রাহ্মণপাড়া