সংসদ সদস্য নির্দেশে মুরাদনগরে ড্রেজার চালানো বন্ধ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

তিন ফসলী জমি রক্ষা ও জমির শ্রেনী পরিবর্তন বন্ধ করতে অবৈধভাবে ড্রেজার চালানো বন্ধ করে দিয়েছেন কুমিল্লা-৩, মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ¦ জাহাঙ্গীর আলম সরকার। গত রবিবার (২জুন) মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত উদ্দিনের স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার মে মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভায় তিন ফসলী জমির শ্রেণী পরিবর্তন এবং অন্যের জমি নষ্টের হাত থেকে রক্ষা করতে অসাধু ড্রেজার ব্যবসা বন্ধে সংসদ সদস্য জাহাঙ্গীর আলম সরকার মহোদয় নির্দেশনা প্রদান করেন। ওই মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ড্রেজার চালানো বন্ধের বিষয়ে সর্বস্ম¥তিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুরাদনগর উপজেলার জনগণ। তিনি নির্বাচিত হওয়ার পর মুরাদনগর উপজেলা সিএনজি চাঁদাবাজি ও গোমতী নদী ভাংঙ্গনরোধে গোমতী নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করেন। মুরাদনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পাভেল খান পাপ্পু বলেন, গত দশ বছর পর্বে মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়নের ২৪ হাজার ৯শ’ ৯৩ হেক্টর জমি ছিল এখন জমি আছে ২৩ হাজার ৯শ’ ৫০ হাজার হেক্টর। এসব তিন ফসলি জমি ড্রেজারে মাটি কেটে নিয়ে গেছে অবৈধভাবে বালু ব্যবসায়ীরা।

  • মুরাদনগর