ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের মানুষ কে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। কোটি কোটি মানুষের আস্থা অর্জনের জায়গায় স্বৈরাচার হাসিনা ও তার দোসরা দেশটাকে লুটের রাজত্ব বানিয়েছিল। যার ফলাফল ছিল এদেশের ছাত্রজনতা স্বৈরাচার হাসিনা কে ৫ আগষ্ট পালাতে বাধ্য করেছে। স্বৈরাচার হাসিনার পথ ধরে সারা দেশে তাসের রাজত্ব কায়েমকারী এমপিরা রাতের অন্ধকারে পালাতে বাধ্য হয়েছে। যা বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। স্বৈরাচার হাসিনা থেকে দেশের সকল রাজনৈতিক দল গুলোকে শিক্ষা নিতে হবে। শোষনের জন্য নয় রাজনীতি হতে হবে জনকল্যাণমুখী। যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনগন থেকে বিচ্ছিন্ন হবে তাদের দেশ পরিচালনায় থাকার কোন অধিকার নেয়। আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন তারা স্বৈরাচার হাসিনা এবং তার বিনা ভোটের অধৈদ এমপিদের কথা মাথায় রাখতে হবে। দেশের টাকা বিদেশে প্রচার করে দেশকে স্বৈরাচার হাসিনা ও তার দোষরা দেউলিয়া করতে চেয়েছিল। আওয়ামী লীগের তাদের কাজে প্রমান করেছে তারা কখনই এ জনপদের মঙ্গল চায়নি। যার কারনে তাদের প্রধান কাজ ছিল দেশের মেহনতী মানুষের সাথে নানান কৌশলে প্রতারণা করা। ফলে তারা সকল কিছুর মধ্যেই দুর্নীতি ফাঁদ পাতে এবং দেশের টাকা বাহিরে প্রচারের মত ঘৃনিত অপরাধ করেছে। শুধু অর্থ প্রচার নয় শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়নের নামে তাদের কাজ ছিল দেশের মানুষের সাথে বেইমানি করা। সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে লড়াই করা কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের আস্তার প্রতীক এ এস এম হাজী আলাউদ্দিন ভূইয়া।