মোশাররফ হোসেন খান চৌধুরীর উদারতায় ব্রাহ্মণপাড়ায় আবাসিক এলাকার নাম “কলেজ পাড়া”

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

কলেজপাড়া আবাসিক এলাকার নামে অনেক জায়গায় নাম আছে, সেই থেকে চিন্তা। ২০১৫ সালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের কৃতি সন্তান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী আবাসিক, মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে একটি পাড়া গড়ে তোলেন। সেটি মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজের পাশেই। নাম হয় “কলেজপাড়া আবাসিক এলাকা”। প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী। সেই থেকে আস্তে আস্তে গড়ে উঠতে থাকে প্রচুর পরিমানে বহুতল ভবন। শুরুতেই ছিল অনেক প্রতিবন্ধকতা। কিন্তু কখনো তিনি থেমে থাকেন নি। তাকে সহযোগিতা করেছিলেন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু ও মিজানুর রহমান। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জায়গাগুলো ছিলো পরিত্যক্ত জমি। পানির অভাবে কখনো ফসল হয়নি । এই পরিত্যক্ত জমিগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য গড়ে তোলেন কলেজপাড়া আবাসিক এলাকা। এখন সেখানে পাঁচটি উপজেলার জনগন বসবাস করেন। খুব সুন্দর এবং নিরাপত্তায় বসবাস করছে জনগন। সেখানে ইতিমধ্যে অনেক বহুতল ভবন তৈরী হয়েছে এবং হচ্ছে। কলেজ পাড়ায় মসজিদ করার জন্য মোশাররফ হোসেন খান চৌধুরী নিজেই জায়গা দিয়েছেন, যা কিনা কোটি টাকার জায়গা হবে। তিনি নিঃস্বার্থভাবে জায়গা ও অর্থ দিয়েছেন। তার সাথে কাজে আরো সহযোগিতা করেছিলেন প্রয়াত ব্যাংকার জাহাঙ্গীর আলম সবুজ, এডভোকেট শাহজাহান, অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, প্রভাষক মোমেন, প্রভাষক নেছার আহাম্মেদ, মরহুম মাজেদ খান, জসিম উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা। বর্তমানে মোশাররফ হোসেন খান চৌধুরীর কাজে খুশি- সেখানে বসবাসরত জনগন। ভবিষ্যতে আরো ভালো কাজ করার আশাবাদ ব্যক্ত করেন আলোর ফেরিওয়ালা মোশাররফ হোসেন খান চৌধুরী।

  • ব্রাহ্মণপাড়া