ব্রাহ্মণপাড়ায় সামাজিক অবক্ষয় রোধে আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক, দুর্নীতি কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ ও ব্রাহ্মণপাড়ক প্রেসক্লাবের আয়োজনে উপজেলার গোপালনগর আর্দশ কলেজের এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সমিতি ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সামাজিক অবক্ষয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর সম্পাদক ও প্রকাশক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু। গোপাল নগর আর্দশ কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান মজুমদার সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিল। এসময় গোপালনগর আর্দশ কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক বৃন্দ উপস্থিত ছিলেন। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক, দুর্নীতি কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা উল্লেখিত বিষয়ে সামাজিক ভাবে প্রতিটি শিক্ষার্থীকে এগিয়ে আসার এবং এ বিষয়ে নিজেদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • ব্রাহ্মণপাড়া