কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার নয়ন আধুনিক কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আবু কাউছার এর সভাপতিত্বে শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কবির আহাম্মদ এর পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মিঞা মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমীক দল কুমিল্লা দঃ জেলা শাখার আহবায়ক হাজী মোঃ তাজুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আর্দশ সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শফিউল আলম রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোঃ জালাল উদ্দীন, কুমিল্লা মহানগর শ্রমিক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বিএনপির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ শাহ আলম খোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কুমিল্লা দঃ জেলা শ্রমিক দলের যুগ্মআহবায়ক মোঃ আমির হোসেন, যুগ্মআহবায়ক মোঃ আনোয়ার হোসেন, মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, শ্রমিক কর্মচারি সংসদের সভাপতি কাজী জসিম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমীক দলের বিভিন্ন ইউনিয়ন পযার্য়ের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭৩ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক দলের কমিটি অনুমোদন করেন জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ। দ্বি-বার্ষিক সম্মেলনে মোঃ আবু কাউছার কে সভাপতি, মোঃ কবির হোসেন কে সাধারন সম্পাদক এবং মোবারক হোসেন মিঠু ও মোঃ হুমায়ুন কবির কে সাংগঠনিক সম্পাদক করে ৭৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। এসময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করতে শ্রমিক দলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।