ব্রাহ্মণপাড়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন

লেখক: মোঃ ঈমাম হোসেন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে বোরো ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের মাধ্যমে (ংুহপযৎড়হরুব পঁষঃরাধঃরড়হ) বøক প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। (২৩ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী পশ্চিম মাঠ সংলগ্ন জমিতে কৃষি সম্প্রসারণ কার্য্যালয়ের আয়োজনে ব্রি ধান-৯২ এর প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়। এই চারা রোপনের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা। উপস্থিত ছিলেন ওই বøকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল। জানা যায়, ৭০ জন সমলয় কৃষক একটি গ্রæপে ধানের চারা রোপন থেকে শুরু করে কর্তন পর্যন্ত আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সহজে কৃষি কাজ করতে পারবে। এতে করে সময় ও খরচ কম হবে। ধানের চারা রোপন করতে রাইস ট্রান্সপ্লান্টার এবং কর্তন করতে হারভেস্টারের মাধ্যমে কৃষকরা তাদের কৃষিকাজ সহজেই করতে পারবে। এতে করে খরচ কমে আসবে। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতি দিয়ে কৃষি কাজ করলে কৃষকদের সময় ও খরচ কম হবে। সহজেই ধানের চারা রোপন থেকে শুরু করে কর্তন পর্যন্ত এই আধুনিক যন্ত্রপাতি কৃষকদের সুফল বয়ে আনবে। এতে কৃষকরা উপকৃত হবে।

  • ব্রাহ্মণপাড়া