বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের পক্ষ থেকে সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে ৷ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ আবু ইউসুফ বাবুল এর পরিচালনায় কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্মআহবায়ক মোঃ এনায়েত করিম ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আকরামুল ইসলাম, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক জিএস ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান ভূইয়া দিদার, উপজেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মো. হাসান ভূঁইয়া, চান্দলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন ভূইয়া, শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সাধারন সম্পাদক জয়নাল হোসেন হাজারী, যুবদল নেতা গাজী ইস্রাফিল ভূঁইয়াসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷ এসময় বক্তারা বলেন বর্তমান সময়ে বাংলাদেশের আইনঅঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আমাদের কুমিল্লা ৫-( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ৷ ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বিএনপির প্রতিষ্ঠার সময় থেকে জিয়া পরিবারের সাথে আছে ৷ আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গঠনে অগ্রনী ভূমিকা পালন করবে ব্যারিস্টার মামুন ৷ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠন করা হয়েছে এ দেশের সাধারন মানুষের পক্ষে কথা বলার জন্য৷ আগামীতে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের নিজের সর্বউচ্চ দিয়ে কাজ করবে দেশের রাস্ট্র নায়ক তারেক রহমান ৷ তাই আসুন সকলে মিলে ঐক্য গঠনের মাধ্যমে তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে কাজ করি ৷ তবেই শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন হবে ইনশাআল্লাহ ৷