বাংলা নববর্ষ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ৩দিন ব্যাপী বৈশাখি মেলা সম্পন্ন হয়েছে। গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকালে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম। গতকাল ২৭ এপ্রিল শনিবার বিকালে পুরষ্কার বিতরণী মাধ্যমে সমাপ্ত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিক উল্লাহ। এছাড়া শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কবির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. হালিম, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, নারী নেত্রী শিরিন সুলতানা, মধুমতী হসপিটালের চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আলিফ প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন স্টল পসরা সাজিয়ে বসেছে। স্টলগুলোতে মনোহরী সামগ্রী ও স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি নকশীকাঁথাসহ বিভিন্ন উপকরণ কেনার সুযো এবং চিত্তবিনোদনের জন্য রয়েছে নানা উপকরণ। পাশাপাশি মাটির তৈরি পুতুলসহ রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান। এ ছাড়াও মেলায় থাকবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও বাঙালির জাতীয় খেলা কাবাডিসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। এছাড়া পুরো মেলা জুড়ে রয়েছে বৈশাখী, জারি, সারি, ভাওয়াইয়া ও পল্লী গীতির প্রচার করা হয়। মেলায় ব্রাহ্মণপাড়ার নারী ও যুব সম্প্রদায় তাদের নিজস্ব উপকরণ প্রদর্শনী ও বিক্রয় করে। এক সময়ের গ্রাম বাঙলার ঐতিহ্য বিভিন্ন পণ্য সামগ্রীসহ কৃষি পণ্য, লোকশিল্প, মৃৎশিল্প, কাঠ, বাঁশের বিভিন্ন উপকরণও স্থান পেয়েছে এ মেলায়। সমাপনী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।