কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা সোমবার ৭ এপ্রিল বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে৷ নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক হাজী জসিম উদ্দিন এর সভাপতিত্বে কমিটির সদস্য সচিব হাজী মোঃ আমির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত আহবায়ক কমিটি সিনিয়র যুগ্মআহবায়ক শাহআলম খোকন, যুগ্ম আহবায়ক মোঃ মহসিন কবির সরকার, যুগ্ম আহবায়ক মুবিনুল হক মুবিন, যুগ্ম আহ্বায়ক,মোঃ নজরুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান সাজু, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ভূইয়া রিপন, যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ রবি৷ পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য শামসুল আলম চেয়ারম্যান, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট মমিনুল হক ভূইয়া, এনামুল হক মাসুদ, আরিফুল হক ভূঁইয়া, এডভোকেট শাহজাহান ভূঁইয়া, জাহাঙ্গীর আলম ভূইয়া, শওকত হোসেন ভূঁইয়া, শেখ মোঃ জাবের,এডভোকেট নাজমুল কবির সবুজ, হাজী আমানত খান, জাকির খান সম্রাট, মোরশেদ আলম, আব্দুল্লাহ আল মামুন চেয়ারম্যান, আবু সুফিয়ান মিন্টু, আব্দুস সাত্তার লিটন, খাইরুল আলম মিন্টু, মনিরুল আলম বাবুল৷ এসময় পরিচিতি সভায় নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, দলের দূর্দিনে লড়াই সংগ্রামে নেতাকর্মীদের পাশে যারা ছিল তারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে স্হান পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সবাই খুশি৷ আসুন আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধ থাকি৷ তবেই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গঠন সম্ভব হবে ইনশাআল্লাহ৷