ব্রাহ্মণপাড়ায় দুই কসমেটিক্স ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই কসমেটিক্স ব্যবসায়ীকে জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার সদর বাজার এলাকায় এ অভিযান করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ ভারতীয় ও পাকিস্তানি কসমেটিক্স অননুমোদিত রাখা ও বিক্রয়ের দায়ে উপজেলার সদর বাজারে দুই দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বিভিন্ন বাজারে মিষ্টির দোকানে সতর্কতাসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক (কুমিল্লা) কাজী মো. শাহান ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া