ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ২ years ago

Spread the love

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন, কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা জয় বণিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া