ব্রাহ্মণপাড়ায় চাচার অটোরিক্সায় হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাতিজার মৃত‚্য

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামে গত শুক্রবার বিকালে চাচার অটোরিক্সাতে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাতিজার মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের আলী মিয়ার বাড়ীর ধনু মিয়ার ছেলে হাসান (২৯) গত শুক্রবার বিকালে চাচা মনির হোসেনের চার্জে লাগানো অটোরিক্সয় হাত দেয়। এতে হাসান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। ব্রাহ্মণপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

  • ব্রাহ্মণপাড়া