ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ গ্রেপ্তার-১

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ শশীদল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই মোহাম্মদ সৌরভ হোসেন সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ-শশীদল রাস্তার পাঁচপীর মাজারের সামনে থেকে স্কুল ব্যাগ নিয়ে এক যুবক যাবার সময় সন্দেহ হলে তাকে আটক করে। ব্যাগ তল্লাশী করলে ৬ কেজি গাঁজাসহ নওগা জেলার রাণীনগর থানার মোজাম্মেল হকের ছেলে জাকারিয়া আহাম্মেদ রাইহান (৩০)কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। রবিবার সকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল সত্যতা নিশ্চিত করেছেন।

  • ব্রাহ্মণপাড়া