কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।
গত বুধবার (৮ অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা সদরের নাইঘর এবং নাগাইশ জলাশয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান ও মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া মৎস্য সুরক্ষা ও সুরক্ষন আইন ১৯৫০ বাস্তবায়নে মোবাইল কোর্ট অভিযান করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সামনে অভিযানে জব্দকৃত ১২০০ মিটারের বেল জাল, চায়না জাল, দুয়ারী জাল ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মুখলেছুর রহমান প্রমূখ।
মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।