ব্রাহ্মণপাড়ায় অফিসার্স ক্লাবের বরণ অনুষ্ঠান

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা সহকারি সিনিয়র সচিব হিসাবে পদোন্নতি পাওয়ায় সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ডাক বাংলোতে এই সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলায় নবাগত উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহেল রানা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উম্মে তামিমা মুন্নীকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মাঈন উদ্দিন হাসান এর পরিচালনায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, প্রকৌশলী মুহম্মদ আব্দুর রহিম, শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহীদুল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সদস্যরা। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহেল রানা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উম্মে তামিমা মুন্নীকে ফুল দিয়ে বরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া