ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল করিম

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ এর গ্রাম পুলিশ (দফাদার) নির্বাচিত হয়েছেন মোঃ রেজাউল করিম। তিনি মহল্লাদার থেকে পদোন্নতি পেয়ে দফাদার নির্বাচিত হয়েছেন। গ্রাম পুলিশ মহল্লাদার নিয়োগ সংক্রান্ত সভায় তার কার্য্যালয়ের দাপ্তরিক কাজ সঠিকভাবে পালন করা ও কর্তৃপক্ষের কথামতো চলার যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা কর্তৃপক্ষের দৃষ্টিতে সন্তোষজনক বিবেচিত হওয়ায় তাকে মহল্লাদার পদ থেকে (দফাদার) পদে পদোন্নতির বিষয়ে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত ঘোষণা করা হয়। সে গত ১ নভেম্বর-২০২৪ থেকে সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার পদে যোগদান করেন। সে কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • ব্রাহ্মণপাড়া