ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির ১৬ বছর পূর্তি উদযাপন’’ হজে ডায়াবেটিক রোগীদের করণীয় শীর্ষক সেমিনার ও আপনজন সম্মাননা প্রদান

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘স্বাস্থ্যসেবায় ১৬ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ এবং ‘হজ ও ভ্রমণে ডায়াবেটিক রোগীদের সতর্কতা ও করণীয়’ শীর্ষক সেমিনার ও ‘আপনজন সম্মাননা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে কুমিল্লার কান্দিরপার গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের চীফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ব্রিগেডিয়ার ডা. মো. আবদুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, জেলা সমাজসেবা উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী এবং শিক্ষানুরাগী ও সমাজসেবক মোশাররফ হোসেন খান চৌধুরী। অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট আ. হ. ম. তাইফুর আলমকে ‘আপনজন সম্মাননা’ প্রদান করা হয়। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনারারি কনসালটেন্ট ডা. মো. আতাউর রহমান জসীম এবং ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ডা. ইজাজুল হক, নিউরো ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবদুল্লাহ আল হাসান, গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা আক্তার, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ শাহ আলম, কিডনি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ জহির উদ্দিন, কবি জহিরুল হক দুলাল, অধ্যক্ষ মফিজুল ইসলাম, ক্যাপ্টেন মেরিন জিয়াউল হাসান মাহমুদ এবং সাংবাদিক খায়রুল আহসান মানিক। হজে ডায়াবেটিক রোগীদের করণীয় বিষয়ে বক্তারা বলেন, হজযাত্রীদের ওষুধ ও ইনসুলিন নিয়মিত গ্রহণ, রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ, পর্যাপ্ত পানি পান, স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং আরামদায়ক জুতা ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে মেডিকেল তথ্য ও চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে রাখা উচিত বলেও বক্তারা মত দেন। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন কুমিল্লা বার্ডের যুগ্ম পরিচালক কাজী সোনিয়া রহমান, ডা. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মুমিন ফেরদৌস, বিশিষ্ট নাট্যজন শাহজাহান চৌধুরী, অধ্যাপক হারুন অর রশিদ, অধ্যক্ষ নাজমুস সাদাত পিলু, মাওলানা শারফুদ্দিন প্রমুখ।

  • ব্রাহ্মণপাড়া