ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ অটোরিকশা জব্দ, কারবারি গ্রেপ্তার 

লেখক: আতাউর রহমান
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁজাসহ মাদক বহনকারী একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইসমাইল মিয়া ( ২৫ ) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

রোববার ( ৯ আগস্ট ) উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও অটোরিকশা জব্দ করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইসমাইল মিয়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার টান মুশরী এলাকার মিজান মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, থানার উপপরিদর্শক ( এসআই ) ডি. এম. এ. মজিদের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক ( এএসআই ) মো. সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় কুমিল্লা-মিরপুর সড়কের উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় একটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে অটোরিকশাটির গতিরোধ করা হয়। পরে এতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে অটোরিকশাটি জব্দ করা হয় এবং ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া