কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজ ছাতদলের কমিটি গঠন করা হয়েছে। গত ২২ অক্টোবর ২০২৫ইর তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি অনুমোদন করেন। এতে মোঃ সাব্বির আলম কে সভাপতি, মোঃ শাহাদাত সরকার শ্রাবন কে সাধারন সম্পাদক এবং মোঃ হোসাইন কে সাংগঠনিক সম্পাদক করে ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যতম প্রাচীন বিদ্যাপিঠ শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজ ছাত্রদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হল—সিনি: সহ সভাপতি:মোঃ পারভেজ হাসান, মোঃ রবি আউয়াল, মোঃ নাছির উদ্দিন, জয়নাল হোসেন সোহান,খাদিয়া জাহান মারজিয়া, আসিবুল ইসলাম অন্তর, সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক: তাসফিয়া আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক: ইসরাত জাহান, মোঃ মহিউদ্দিন, মোসাঃ খাদিজা আক্তার, শাহরিয়ার আহম্মেদ, মোঃ মেহেদি হাসান, আফরিন জাহান কুলসুম, আবু হেনা ইয়াসিন,আরিফুল ইসলাম সামি, সাকিব আল হাসান, সামিউল বাছির, সিয়াম আহম্মেদ, মোহাম্মদ মাহমুদুল হাসান, কামরুল হাসান। সহ— সাংগঠনিক সম্পাদক —মোঃ ফয়সাল আহম্মেদ, সাগর হোসাইন, মোঃ আমানুল হক, মোঃ শরিফ, মোঃ সাকিল, আজিজুল ইসলাম অনিক, জাহিদ হাসান, মোঃ শরিফুল ইসলাম। নব গঠিত কমিটির সভাপতি মোঃ সাব্বির আলম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেঃ রাকিবুল ইসলাম রাকিব,সাধারন সম্পাদক নাছির উদ্দীন নাছির কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে, কুমিল্লা দঃ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা ৫— নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী হাজী জসিম উদ্দিন নির্দেশে সব সময় কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ছাত্রদলে কে সু সংগঠিত করতে শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রী কলেজ ছাত্র দল কাজ করে যাবে ইনশাআল্লাহ।