ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অপরাধে ১০ জনকে গ্রেপ্তার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণপাড়া সদরের আব্দুস সালাম (৫০), পূর্বপাড়ার মো. রিপন মিয়া (৪০), দধিখুলার হৃদয় মিয়া (৩০), ছাতিয়ানির মো. ছোটন মিয়া (২৮), মহালক্ষ্মীপাড়ার কাজী নাজমুল হাসান (৩৫), নন্দীপাড়ার মো. রুমান মিয়াজি (২৯), নাইঘরের মো. শহীদ মিয়া (৫০), সিদলাইয়ের মো. জসিম উদ্দিন (৩০), জিরুইনের মো. বাছির বাবুল (৩০) এবং নাগাইশের মো. হানিফ মিয়া (২১)।

জানা যায়, মাদক সেবনের অপরাধে আব্দুস সালাম ও মো. রুমান মিয়াজিকে ৬ মাসের এবং মো. রিপন মিয়া ও হৃদয় মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মো. ছোটন মিয়া ও কাজী নাজমুল হাসানকে ১ মাস, মো. শহীদ মিয়া ও মো. জসিম উদ্দিনকে ১০ দিন, মো. হানিফ মিয়াকে ৭ দিন এবং মো. বাছির বাবুলকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তদের আইনানুগ প্রক্রিয়ায় শেষে কারাগারে পাঠানো হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া