ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ ও ৫শতাধিক চারা বিতরণ

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ৬ minutes ago

Spread the love

“বৃক্ষরোপণ করি, সবুজ পৃথিবী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রাণের সংগঠন জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস’র সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তোফায়েল হোসেন ভূঁইয়া, সাবেক সহকারী শিক্ষক মোঃ মনির হোসেন। সংগঠনের কোষাধ্যক্ষ আলাউদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সরকার। পরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী শাহজালাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক মো. ইমন রাজা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য হাজী লতিফ মেম্বার, হাবিবুর রহমান স্বপন, ওমর ফারুক ও মো. সেলিম মিয়া বর্তমান অভিভাবক সদস্য বিল্লাল হোসেন; সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মো. নজরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলাম সামদানী, সহ-দপ্তর সম্পাদক সোহেল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী রুবেল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম নাহিদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং অ্যালামনাই সদস্যরা। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি উপস্থিত শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ঔষধি, ফলজ ও বনজ প্রজাতির মোট ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণে জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

  • ব্রাহ্মণপাড়া