ব্রাহ্মণপাড়ায় পশ্চিম বাজার ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে আশুরা উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: মোঃ ঈমাম হোসেন
প্রকাশ: ৭ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া পশ্চিম বাজার ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে বাৎসরিক কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৭ জুন) স্থানীয় বাজার প্রাঙ্গণে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পশ্চিম বাজার কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং উপদেষ্টা ডাঃ মোঃ ইউনুছ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোঃ জামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মধ্যবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দুলাল, সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাবেক সেক্রেটারী আবদুল খালেক, উপজেলা মার্কেটের সভাপতি মোঃ বাছির উদ্দিন, মাহফিলে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। এ সময় ব্যবসায়ী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক কাজল সরকার, কোষাধ্যক্ষ মোঃ আমির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ঈমাম হোসেন, আমোদ প্রমোদ সম্পাদক হারুন অর রশিদসহ বাজারের সাধারণ ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া