ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত ও চুরি মামলায়সহ ৩ আসামি গ্রেপ্তার

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত এক আসামি ও চুরি মামলার দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি জামসেদ আলম (৪৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই (আবদুল অদুদ মেম্বার বাড়ি) এলাকার মৃত আবদুল অদুদের ছেলে।
অন্যদিকে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিনের নেতৃত্বে পৃথক অভিযানে চুরি মামলার পলাতক আসামি মাসুদ রানা (৪০)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল (মোল্লা বাড়ি) এলাকার মো. মান্নান মোল্লার ছেলে।
এ ছাড়া অপর এক অভিযানে চুরি মামলার পলাতক আসামি মো. কাদির মিয়া (৫৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর (নোয়াবাড়ি) এলাকার মৃত জুলফু মিয়ার ছেলে।
ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া