ব্রাহ্মণপাড়ায় গ্রাম পুলিশ মালেক ভূইয়ার দাফন সম্পন্ন

লেখক: Sohel Islam
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের ফরিদ উদ্দিন মেম্বারের বাড়ির মৃত মোঃ আব্দুল হাকিম ভুঁইয়ার দ্বিতীয় ছেলে জিরুইন ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ আব্দুল মালেক ভূইয়া গত ১২ জুন সোমবার রাত ১১:৩০ ঘটিকায় নিজ বাড়িতে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার ১৩জুন বাদ যোহর জিরুইন উত্তর বাজার আন নুর জামে মসজিদ প্রঙ্গনে মরহুমের নামাজের জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, গ্রাম পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া