খেলারছলে পানিতে ডুবে মোঃ হাসান নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে৷ এলাকাবাসী সুত্রে জানা যায় শনিবার ১৩ জুন সকাল ৯ টার দিকে টাটেরা গ্রামের মোঃ সাদ্দাম হোসেনের ২ বছর ৬ মাস বয়সী ছেলে সন্তান হাসান কে খুজে পাওয়া যাচ্ছিলনা৷ সকাল ৯.৩০ মিনিটে বাড়ির উত্তর পাশে পুকুরে হাসান পানিতে ভাসতে দেখে বাড়ির মানুষ৷ দ্রুত শিশু হাসান কে পুকুর থেকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়ার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু হাসান কে মৃত ঘোষণা করে৷ বাড়ির মানুষের ধরনা খেলার ছলে ২ বছর ৬ মাসের শিশু হাসান বাড়ির উত্তর পাশে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে বলে জানান তারা৷ শিশু হাসান এবং তার পিতা সাদ্দাম হোসেনের বাড়ি শশীদল ইউনিয়নের অনুতপুর৷ তারা দীর্ঘদিন ধরে সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা এলাকায় ভাড়া থাকেন৷ শিশু হাসানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।